ডাম্বুলায় টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার দিয়ে শুরু। এরপর পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ। এবার শ্রীলঙ্কার বিপক্ষেও টানা তৃতীয় সিরিজ হারের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই টাইগারদের।
রবিবার (১৩ জুলাই) ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ একাদশে আনা হয়েছে তিনটি পরিবর্তন।-খবর তোলপাড়।
প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। তাদের বদলে দলে ফিরেছেন জাকের আলী, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
অন্যদিকে শ্রীলঙ্কা প্রথম ম্যাচে জয় পাওয়া একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানান, ডাম্বুলার উইকেট ব্যাটিংয়ের জন্য খুব একটা কঠিন হবে না। তার মতে, এই উইকেটে ১৮৫ রানের পুঁজি হতে পারে লড়াকু সংগ্রহ।









Chief Editor-Dipali Rani Roy