বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

শনিবার ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশ

প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

৭ দফা দাবিতে শনিবার (১৯জুলাই) ঢাকার সোহ্‌রাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে ইতোমধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ পুরো রাজধানীতে অন্য রকম আমেজ বিরাজ করছে।-খবর তোলপাড়।

ইতোমধ্যে জোরেশোরে চালানো হচ্ছে প্রচার। রাজধানীসহ সারাদেশের মহানগর, জেলা-উপজেলা, এমনকি পাড়া-মহল্লাতেও চলে প্রচার-প্রচারণা।

রাজধানীতে একাধিক প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে কমপক্ষে ১৫ লাখ লোক সমাগমের আশা করছে দলটি। আবহাওয়া ভালো থাকলে এই সমাগম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সাত দফা দাবিতে ডাক দেওয়া হয়েছে জাতীয় সমাবেশের।

দাবিগুলো হলো- ২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার করতে হবে, রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার করতে হবে, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন করতে হবে, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।

সূত্র বলছে, এই সাত দফা ছাড়াও সেদিন ডানপন্থী ও সমমনা দলগুলো মিলে একটি বৃহৎ ঐক্যের ঘোষণা আসতে পারে।

সেদিন সমাবেশে যেসব দলকে দাওয়াত দেওয়া হয়েছে তাদের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। এরই মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), গণঅধিকার পরিষদসহ জুলাই অভ্যুত্থানের পক্ষের অধিকাংশ দলকে দাওয়াত দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের বলেন, ‘সমাবেশকে ঘিরে আমাদের খুব ভালোভাবেই কার্যক্রম চলছে। সারাদেশেই আলোড়ন তৈরি হয়েছে। সেদিন লাখ লাখ লোকের সমাগম হবে। আমরা তো আশা করছি ইতিহাসের সর্বোচ্চ উপস্থিতি থাকবে জাতীয় সমাবেশে। এখন পর্যন্ত বিপুল সাড়া পাচ্ছি। শুধু ১০ হাজারের মতো বাস আসবে। এছাড়া ৪ জোড়া ট্রেন, বরিশাল থেকে ১৫ টা লঞ্চ তো আছেই।‘


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর