শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

এগিয়ে চলো

প্রকাশের সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫


-পলাশ চন্দ্র রায়

চলো ঘুরে দাঁড়াই আরেকবার ,
চলো পথ এগিয়ে চলি একাই ,
চলো ভেদাভেদ ভুলে গাহি সাম্যের গান
সৃষ্টির সেরা জীব যেখানে মানুষ্য মহান ।

পথে পথে চলতে চলতে
সে পথ চলা হোক দুর্বার গতিতে
হোঁচট খেয়ে পড়তেই পারো
উঠে দাঁড়াও হইও না ক্ষ্যান্ত ।

লোকের কথায় কিবা আসে যায়
নিন্দুকেরা সমালোচনা করবেই তো
কে যে ভালো আর কে বা মন্দ
যে যাই বলে বলুক লোকে সে তো ।

তোমার খুশিতে কারো নিন্দা আসবে
আবার তোমার দুঃখে কেউবা হাসবে ,
দুদিনের পৃথিবীতে কেউ কারো নয়
সময়ের সঙ্গে ঐ সময় বুঝিয়ে দেয় ।

দিনের শেষে রাত আসে সময়ের টানে
সুখ পেতে এগিয়ে যাও ঐ বিভাজনে ,
যেখানে নিজের কদর থাকে না
সেখানে থেকে ছোট হইয়ো না ।

জীবন যুদ্ধে মানুষ তুমি প্রথম বিজয়ী
তবেই তো পেয়েছো এই ধরিত্রী ,
তুমি কেন বসে হতাশ হও অকারণে
চেষ্টা করো অবশ্যই সফলতা পাবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর