মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

লাইট হাউজের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

বেসরকারি সংস্থা লাইট হাউজের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে লাইট হাউজের আয়োজন বগুড়ার প্রধান কার্যালয়ে বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালক (প্রকল্প-১), এনজিও বিষয়ক ব্যুরো, প্রধান উপদেষ্টার কার্যালয়ের যুগ্ম সচিব আনোয়ার হোসেন।

লাইট হাউজ-এর প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রধান হারুন অর রশীদ এর পরিচালনায় সংস্থার সভাপতি প্রফেসর হাবিবা বেগম এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর।

এ সময় প্রধান অতিথি আনোয়ার হোসেন লাইট হাউজ এর বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহন করায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রকল্পের আর্থিক হিসাব অডিট করানোর সময় সরকারের নির্ধারিত হারে ভ্যাট ও ট্যাক্স সঠিক সময়ে জমাদান করা হয়েছে কি-না তার প্রমাণকসহ এনজিও বিষয়ক ব্যুরো-তে জমাদান করতে হবে। খাতওয়ারী ব্যয়ের ক্ষেত্রে আবেদনে উল্লিখিত অর্থের চেয়ে ১০% এর বেশি যাতে না হয় এবং বেশি হলেও সেক্ষেত্রে রিভাইজড কপি কর্তৃপক্ষের নিকট হতে অনুমোদন গ্রহন করতে হবে। এনজিও কার্যক্রম সরকারেরই একটি অংশ। বর্তমান সরকারের আমলে প্রকল্পের অনুমোদনসহ রেজিষ্ট্রেশন প্রাপ্তির ক্ষেত্রে এনজিও সমূহের সুবিধাকে গুরুত্ব দিয়ে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর বলেন,শিক্ষা বিস্তারের ক্ষেত্রে লাইট হাউজ আগামীতে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

লাইট হাউজ-এর সভাপতি প্রফেসর হাবিবা বেগম বলেন, লাইট হাউজ তার কার্যক্রমের মাধ্যমে স্বচ্ছতা ও জবাব দিহিতার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সংস্থার উন্নয়নে উপস্থিত সকলের দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করে সভার কার্যক্রম সমাপ্ত করেন।

বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, সংস্থার ২০২৪-২০২৫ বৎসরের কার্যক্রম বাস্তবায়ন, অগ্রগতি পর্যালোচনা এবং অনুমোদন, ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট পর্যালোচনা ও অনুমোদন, ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য অডিটর নিয়োগ প্রসঙ্গে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ২০২৫-২০২৬ অর্থ বছরের ২০টি প্রকল্প বাস্তবায়নের জন্য তিরাশি কোটি সাতষট্টি লক্ষ চুরানব্বই হাজার আটশত সাতাশ টাকার বাজেট অনুমোদন করা হয়।

শেষে লাইট হাউজ এর নির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আল মাহমুদ ও সাধারণ কমিটির সদস্য মোজাম্মেল হক এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর