শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

যারা দেশের কর্ণধার হতে চান

প্রকাশের সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

দীর্ঘদিনের অনাচার, অবিচার, অপকর্মের মূলোৎপটনের জন্য – তরুন-তরুনী, ছাত্র-ছাত্রীরা জীবন দিয়ে সেই পরিবেশের পরিবর্তন নিয়ে আসল, একটা নতুন দেশ গড়ার যে স্বপ্ন তাদের মধ্যে বিরাজ করছে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে- এবং সেই নির্বাচনে যারা নির্বাচিত হবেন- তাদের প্রতি নীচের কবিতাটি পড়ার অনুরোধ রইল।

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ছোট একটা দেশের অধিবাসী। আমরা নির্বিঘ্নে, নিশ্চিন্তে, শান্তিতে বসবাস করতে চাই। এমন একটা পরিবেশ তৈরী করার জন্য আমাদের তরুন-তরুনীদের এবং দেশের আপামোর জনগণের আকাংখ্যা। আর তাই ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী এবং দেশের রাজনৈতিক দলের যারা নেতৃত্বে যাবেন, তারা যেন এই কবিতার মর্মানুযায়ী মানসিকতার অধিকারী হয়ে দেশের মানুষের সেবা এবং দেশ পরিচালনা করেন, সকলেই সেই কামনা এবং বাসনা করেন। এখানে কবির সেই কবিতার দু’টি চরন দিয়ে সকলের মনের বাসনার বহিঃপ্রকাশ ঘটিয়ে শেষ করছি।
পরের কারনে স্বার্থ দিয়া বলী-
এ জীবন মন – সকলি দাও,
তার মত সুখ কোথাও কি আছে-
আপনার কথা- ভুলিয়া যাও।
কোন জাতিকে উন্নত হতে হলে :-
মিথ্যাকে পদাঘাত-সত্যকে ধন্যবাদ।
জাতি, ধর্ম-নির্বিশেষে- করব সেবা ভালবেসে।
গরীব, দুঃখী সর্বজনে-বাসব ভাল- আপন মনে।
মাত-পিতা-গুরুজনে-করব সেবা কায়মনে।
অন্ধ, খঞ্জ, এতিমগণে – করব সেবা আপন মনে।
কেউ খাবে কেউ পাবে না -এমন কাজ আর করব না।
এমন কিছু করব না- যাতে কেউ দুঃখ পাবে না।
সকল মানুষ ভাই ভাই- এ যেন ভুলে না যাই।
নারী, পুরুষ সর্বজনে- আপন বলে ভাবব মনে।
ভাল-কাজে- সময় দেব- খারাপ কাজে সরে যাব।
পর ধন- নাহি লব, – মিছা কথা নাহি কব।
কটুভাষী নাহি হব- চিরদিন সুখে রব।
কারো – হক- মারব না- মনে ব্যাথা দিব না।

সময়ের মূল্য দেব- সঠিকভাবে দায়িত্ব পালন করব।
সুদ, ঘুষ খাবনা- কোন বিপদে পরব না।
“অর্থই অনর্থের মূল”- এ কথাটি মনে রেখে –
চলব সদা- সরলভাবে- সুখে-দুঃখে মাথায় রেখে।
শ্রমিকদের পাওনা-সময়মত দিতে ভুলব না।
নারী যে- আমার চির সঙ্গিনী-জীর্ণ কুটির মাঝে,
প্রেরণা দায়িনী, চিন্তা হরিনী সকল কথা ও কাজে।
তাই তার অধিকার-খর্ব করা হবে আমার অহংকার।
অপচয় কখনও করব না – অভাব কখনও হবে না।
সন্তানকে মানুষ করব-সুনাগরিক হিসেবে গড়ে তুলব।
ন্যায়- প্রতিষ্ঠা করব- অন্যায়কে প্রতিরোধ করব।

ইতি
আলহাজ্ব মনছুর আহমেদ
রাজারহাট, কুড়িগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর