শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

পত্র দিও!

প্রকাশের সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

-বিপুল চন্দ্র রায়

প্রিয়জনের কথা, চিঠির পাতায় লেখা—
একটিই কথা ছিল, “পত্র দিও!”
যখন মন খারাপের মেঘ জমে,
আকাশটা লাগে বড় বেশি ধূসর,
যদি নিভৃতে, নির্জন কোনো বিকেলে
বড্ড একাকী লাগে তোমায়,
তখন আমায় শুধু একটি লাইন লিখো—
“আমি ভালো আছি।”
পত্র দিও!
যখন মনে হবে কথা ফুরিয়েছে,
জানালা দিয়ে চাঁদ আর উঁকি দিচ্ছে না,
তখন আমায় একটি চিঠি লিখো—
“আমি তোমাকে ভাবছি।”
পত্র দিও!
যদি কোনোদিন কাজের চাপে অস্থিরতা,
ব্যস্ত জীবন করে তোমায় ক্লান্ত,
তখন আমার ঠিকানায় লিখে পাঠিয়ো—
“তোমার ভালোবাসায় শান্ত হয়েছি।”
পত্র দিও!
যদি আর কখনও পথ খুঁজে না পাও,
যদি কিছু না লিখতে পারো,
শুধু একটি নীল খাম পাঠিয়ে দিও।
আমি বুঝব, তুমি এখনও আমার অপেক্ষায় আছো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর