মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের

প্রকাশের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে শনিবার (৬ সেপ্টেম্বর) ইয়েমেনের বিপক্ষে ১-০ গোলের হারে মূলপর্বে খেলার আশা কার্যত শেষ হয়ে গেছে ফাহামিদুল-মোরসালিনদের।

ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশকে লড়াইয়ে রেখেছিলেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তাঁর একের পর এক সেভে ১০ জন নিয়েও ড্র প্রায় নিশ্চিত করেছিল লাল-সবুজরা। কিন্তু যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ইয়েমেনের ইসাম আল আওয়ামির গোলে হেরে যায় বাংলাদেশ।-খবর তোলপাড়।

ম্যাচের আগের দিন সহকারী কোচ হাসান আল মামুন প্রতিপক্ষ ইয়েমেনকে সমতুল্য বললেও মাঠে তার প্রতিফলন ঘটাতে পারেনি দল। প্রথমার্ধে রক্ষণ ধরে রেখে পাল্টা আক্রমণের চেষ্টা করলেও সেভাবে বক্সে ঢুকতে পারেনি বাংলাদেশ। ৩২ মিনিটে দূরপাল্লার শটে গোলের সুযোগ তৈরি করেছিলেন মোরসালিন, তবে ইয়েমেন গোলরক্ষক তা ঠেকিয়ে দেন।

বিরতির পরও খেলার চিত্র খুব একটা বদলায়নি। ৫৮ মিনিটে মোরসালিনের বাড়ানো নিখুঁত ক্রস নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন মিরাজুল ইসলাম। পরে ৭৭ ও ৮৩ মিনিটে ইয়েমেনের নিশ্চিত দুটি শট ঠেকান শ্রাবণ। কিন্তু ৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মজিবর রহমান জনি, ফলে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগায় ইয়েমেন।

গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে হারার পর ইয়েমেনের বিপক্ষেও হেরে শূন্য পয়েন্টে ‘সি’ গ্রুপের তলানিতে বাংলাদেশ। গ্রুপের অপর ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ভিয়েতনাম পয়েন্ট পেলেই আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাবে বাংলাদেশের মূলপর্বের আশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর