শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

পাবলিকেশন প্রকাশনীর উদ্যোগে কবি প্রণাম ও রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠিত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

বিপুল রায়:

২৫ শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে পরিধি ছাড়িয়ে পাবলিকেশন প্রকাশনী সংস্থার উদ্যোগে শিয়ালদহ কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে অনুষ্ঠিত হয়ে গেলো এক বর্ণাঢ্য কবি প্রণাম অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পদান করে কবি প্রণাম এর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

পাবলিকেশন থেকে প্রকাশিত বেশ কিছু একক সংকলন এবং পরিধি ছাড়িয়ে পত্রিকা ও একটি অণুপত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। এছাড়াও লেখক এবং কবিদের সম্মাননা ও কবিতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ডক্টর সমরেন্দ্রনাথ ঘোষ, অংশুমান চক্রবর্তী ,  বরুণ চক্রবর্তী,  জয়ন্ত রসিক, বিউটি দাশ,  শিব শংকর বক্সী,  সিদ্ধার্থ সিংহ,  বিকাশ সরকার, অশোক মুখোপাধ্যায়, সুখেন মন্ডল,  অগ্নিশিখা ।

প্রথমে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কবি শিবেন গুহ মহাশয়। বিভিন্ন বক্তা কবিগুরুর নানা রকম জীবনের দিক বক্তৃতার মধ্যে তুলে ধরেন। এই অনুষ্ঠানে কবি হিসেবে উপস্থিত ছিলেন  শিবব্রত মৈত্র, ডা: সীমা রায়, দুলাল সুর,  পুষ্পক মন্ডল, ডাক্তার সুশর্মা,  মধুসূদন বাগ প্রভৃতি অভ্যাগত জন। প্রকাশনা সংস্থার কর্ণধার মধুমিতা ধূত স্বাগত ভাষণ দেন। ভাষণে তিনি পত্রিকা প্রকাশ এবং একক সংকলন প্রকাশের নানা দিক তুলে ধরেন।

তিনি ভবিষ্যতে এই প্রকাশনা সংস্থা থেকে আরো অনেক ভালো বই বেরোবে এ আশা করেন। উন্নত মানের বই প্রকাশের জন্য তিনি যে কোনরূপ আপস করবেন না সে কথা জোর দিয়ে বলেন।।

পত্রিকার সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রঞ্জনা গুহ, জয়দীপ রায় চৌধুরী, কুন্তল গুহ,  সেখ মনিরুদ্দিন, সুমিতা পয়ড়্যা প্রমূখ।

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরুরে প্রতি শ্রদ্ধা নিবেদনে পূর্বক, সংগীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী স্নেহা দাশ, যা উপস্থিত কবিদের গভীর আনন্দ দেয়। এই অনুষ্ঠানে উল্লেখযোগ্য হলো যে লেখিকা চৈতালী ঘোষ এর উপন্যাস দখিনার মোড়ক উন্মোচন করা হয়। লেখিকা উপস্থিত না থাকলেও প্রকাশিকা  মধুমিতা ধূত নিজের দায়িত্বে এই বইটির মোড়ক উন্মোচন করেন।

 উল্লেখ্য যে অণু কবিতার বই অনামিকা কবিদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে।কবিগুরুর জন্মদিনে এত সুন্দর অনুষ্ঠান উপহার পেয়ে উপস্থিত সমস্ত কবি এবং অতিথিরা যথেষ্ট সন্তোষ প্রকাশ করেন।সমগ্র অনুষ্ঠানটি সূচারুভাবে সঞ্চালনা করেন সাংবাদিক  শুভদীপ রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর