বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

গভীর রাতে কৃষকের জমি থেকে ধান চুরি, জনতার হাতে আটক ১

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

জেলা সংবাদদাতা,কুড়িগ্রাম:

কুড়িগ্রামের চিলমারীতে কৃষকের জমি থেকে পাকা আমন ধান চুরি করতে এসে হাতেনাতে এক ব্যক্তিকে ধরে স্থানীয় লোকজন পুলিশের কাছে দিয়েছেন। এ ঘটনায় আরও দুজন পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার ( ২০ নভেম্বর) গভীর রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক পরিবারের সদস্য মোছা. নাজমা বেগম (৫০) চিলমারী থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নাজমা বেগম ও তার স্বামী এবিএম শফিউল ইসলামের ভোগদখলীয় জমিতে এবার আমন ধান রোপণ করা হয়। ধান পাকার পর বৃহস্পতিবার রাত প্রায় ১টার সময় এ কে এম নাসির উদ্দিন নাহিদ (৩৬), মো. এনামুল হক আনাম (৬৭) ও আনোয়ার হোসেন (৬০) পরস্পর যোগসাজশে প্রায় ১৫ শতাংশ জমির প্রায় পাঁচ হাজার টাকার পাকা ধানের শীষ কেটে বস্তায় ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় জমির পাশে থাকা স্থানীয় লোকজন শোরগোল শুনে এগিয়ে গেলে তিনজনই ধানের বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের ধাওয়া খেয়ে এ কে এম নাসির উদ্দিন নাহিদকে আটক করা হয়। অপর দুজন অন্ধকারে পালিয়ে যান।

এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ওই কৃষকের জমি থেকে পাকা আমন ধান চুরির অপরাধে মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর