মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

দালালের প্রলোভনে ভারতে আটক ৪ যুবতী পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত

প্রকাশের সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫


আঞ্চলিক সংবাদদাতা, কুড়িগ্রাম:

দালালের প্রলোভনে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়া চার যুবতীকে আটক করার পর বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৬ ন‌ভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কচাকাটার কেদার সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

তারা হলেন, পাবনার আখি আক্তার (২০), বাঞ্চারামপুর কু‌মিলার আদিবা চৌধুরি (২৩), মাদা‌রিপু‌রের সুমাাইয়া (১৮) ও নেত্রকোনার শিরিনা আকতার (২৬) ।

আখি আক্তার জানান, গত ২২ নভেম্বর জান্নাত না‌মের পরিচিত এক নারী ভালো কাজের লোভ দেখিয়ে তাদেরকে সিলেটের জাফলং সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যায়। সীমান্তের ওপারে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে তারা উঠে আসামের রাজধানী গুয়াহাটি পৌঁছান। পরদিন ২৩ নভেম্বর পুলিশ তাদের আটক করে।

আখি আরো জানান, ভালো কাজ আর ভালো জীবনের আশায় গি‌য়ে আমরা ভুল করেছিলাম।

প‌রে বুধবার (২৬ নভেম্বর) কচাকাটা সীমান্তের মেইন পিলার ১০১৫-এর কাছে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন হাবিলদার শাহজাহান আলী, আর বিএসএফের পক্ষ থেকে ছিলেন ইনস্পেক্টর ধিরেন্দ্র কুমার।

বিজিবি জানায়, আনুষ্ঠানিক হস্তান্তরের পর চার যুবতীকে কচাকাটা থানায় সোপর্দ করা হয়েছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) লুৎফর রহমান বলেন, চারজন বাংলাদেশি নারী ভারতে আটক হওয়ার পর ভারতীয় বিএসএফ সদস‌্যরা কেদার বিওপির বিজিবি সদস‌্যদের সঙ্গে পতাকা বৈঠক করে তাদের ফেরত পাঠায়। পরে বিজিবি সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের থানায় হস্তান্তর করেছেন। আমরা তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। স্বজনরা এসে নিয়ম মেনে জিম্মায় নিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর