মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশের সময়: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে দলটির একাংশের নেতাকর্মীরা।

উলিপুর উপজেলা শহরে এই কর্মসূচি পালিত হয়। ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, দিনমজুর, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, পল্লীচিকিৎসক জাহিদ হোসেন, মতলেবুর রহমান, আতাউর রহমান, মশিউর রহমানসহ আরও অনেকে। বক্তারা কুড়িগ্রাম-৩ আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবি জানান। একই সাথে ওই আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণার দাবি জানান।

বক্তারা বলেন, জননেতা আব্দুল খালেক শুধু বিএনপির একজন শক্তিশালী সংগঠকই নন, তিনি উলিপুর ও কুড়িগ্রামের মানুষের সুখ-দুঃখের সঙ্গী। রাজনৈতিক প্রতিকূলতা, আওয়ামী দমন-পীড়ন ও সংগ্রামের কঠিন সময়ে তিনিই তৃণমূলকে একত্রে ধরে রেখেছেন।

মানুষের সমস্যায় ছুটে যাওয়া, নেতাকর্মীদের পাশে থাকা এবং মাঠ সংগঠনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তাঁর ভূমিকা নেতাকর্মীরা সবসময় স্মরণ করে।
বক্তারা আরও বলেন, ‘ ত্যাগী, পরীক্ষিত, কর্মীবান্ধব ও জনপ্রিয় একজন নেতাকে উপেক্ষা করে ভিন্ন কাউকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে, সংগঠন দুর্বল হয়ে পড়বে, এমনকি আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে। উলিপুরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক এই নেতাকে বাদ দিলে দলের পক্ষে জনগণের রায় ভিন্ন হতে পারে।

জনমত, মাঠ পর্যায়ের বাস্তবতা এবং সংগঠনের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় নিয়ে অবিলম্বে আব্দুল খালেককে উলিপুর-৩ আসনের আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করতে বিক্ষোভকারীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনাকরেন।

মানববন্ধন ও অবস্থান ধর্মঘট শেষে একটি র‍্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে সাংবাদিক সম্মেলনে বক্তারা একই দাবির পুনর্ব্যক্ত করেন।

প্রসঙ্গত, কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক জেলা সভাপতি ও শিল্পপতি তাসভীর উল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। এর পর থেকেই দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেকের অনুসারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে। তারা ওই আসনে ঘোষিত প্রার্থীর নাম পরিবর্তন করে আব্দুল খালেককে প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছে।#০১৭১৯০২৬৭০০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর