মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

জেলার আইন শৃঙ্খলাসহ সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন কুড়িগ্রামের নবাগত পুলিশ সুপার

প্রকাশের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম, স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। রবিবার সকাল ১১টায় নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জেলার আইন শৃঙ্খলাসহ সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান কুড়িগ্রামের নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। সীমান্ত জেলা হিসেবে কুড়িগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তিনি। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং জেলা পুলিশকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম পিপিএম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বজলার রহমান, জেলা স্পেশাল ব্রাঞ্চের অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম বেবু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর