শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

উলিপুরে নাগরিক দায়িত্ব, কর্তব্য ও করণীয় বিষয়ে আলোচনা সভা

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬


আব্দুল মালেক :

কুড়িগ্রামের উলিপুরে নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশা, নাগরিক দায়িত্ব, কর্তব্য ও করণীয় বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প‌তিবার (১২ মার্চ) বি‌কে‌লে উলিপুর আর‌ডিআরএস হলরু‌মে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, তরুণ নেতা, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের নি‌য়ে এ সভা অনু‌ষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণকারী তরুণরা বলে, তরুণ সমাজ একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ দেখতে চায়। নতুন সরকারের কাছে তাদের প্রধান প্রত্যাশা হলো কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা।

তারা আরো জানায়, দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতির জন্য তরুণদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া জরুরি। নতুন সরকার যুবসমাজের সম্ভাবনাকে কাজে লাগাতে কার্যকর ও যুগোপযোগী নীতি গ্রহণ করবে ব‌লেও প্রত‌্যাশা ক‌রে তারা।

বেসরকারি উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের আয়োজ‌নে এ সময় বক্তব‌্য রা‌খেন, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চ‌লিক সমন্বয়কারী (রংপুর) রা‌জেশ দে রাজু, উলিপুর উপ‌জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক মহসিন আলী, দি হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন ফ‌্যা‌সি‌লি‌টেটর রোকনুজ্জামান মানু, শিমুল দেব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর