মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সংবাদদাতা, খুলনা:

খুলনার লবনচরা থানার খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন-কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। গুরুতর আহত রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক ও ব্যক্তিগত বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটে। কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল পূর্বে একটি মামলায় কারাগারে থাকাকালে ইমরান নামের এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন। সেই সূত্র ধরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে ইমরানের স্ত্রীর সঙ্গে রাশিদুলের ঘনিষ্ঠতা তৈরি হয়।

কয়েক মাস আগে ইমরান আবার কারাগারে গেলে রাশিদুল ওই নারীকে বিয়ে করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে ইমরান প্রতিশোধ নিতে পরিকল্পনা করে বলে অভিযোগ রয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

লবনচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান জানিয়েছেন, প্রাথমিকভাবে পরকীয়াজনিত বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় জড়িত ছয়জনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
াদদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর