মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার ৭৫ বছর পূর্তি উদযাপন

প্রকাশের সময়: রবিবার, ২২ মার্চ, ২০২৬

সংবাদদাতা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):

পুরনো স্মৃতি, হারানো দিন-বন্ধুত্ব থাকুক চিরদিন এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার ৭৫ বছর পূর্তি উদযাপিত হয়েছে। মাদ্রাসাটির ৭৫ বছর উদযাপন কমিটির আয়োজনে রবিবার দিনব্যাপি নানা কর্মসূচী পালন করা হয়। সকালে আনন্দ শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে আলোচনা সভা, সাবেক শিক্ষক ,শিক্ষার্থী ও দাতাদের সম্মাননা প্রদান করা হয়। বিকালে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।

আলোচন সভায় মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য দেন,কুড়িগ্রামের ১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, ৭৫ বছর উদযাপন কমিটির সদস্য সচীব মোস্তাফিজুর রহমান, সাবেক শিক্ষার্থী বিএডিসির অবসর প্রাপ্ত প্রধান প্রকৌশলী ইয়াছিন আলী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর