মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

শাবল দিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক

প্রকাশের সময়: রবিবার, ২২ মার্চ, ২০২৬

পিএম সৈকত :

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবার মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটারি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

আব্দুল খালেক ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ছেলে আসাদুজ্জামান মানিককে (২৯) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে পাশের ভুরুঙ্গামারী থানায় বিয়ে করেন মানিক। তার স্ত্রীর সঙ্গে কয়েক মাস ধরে পারিবারিক কলহ চলে আসছে। এ ঘটনায় আসাদুজ্জামান মানিক মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বাবা আব্দুল খালেক ও ছেলে মানিকের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা শাবল দিয়ে মানিক তার বাবা আব্দুল খালেকের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, অভিযুক্ত ছেলে মানিককে গ্রেফতার করা হয়েছে। মানিক কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর