মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

রাজারহাটে এসএসসি ব্যাচ’০৫ এর পথচারীদের মাঝে ইফতার বিতরণ

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

আসাদুর রহমান শিমু:

পবিত্র মাহে রমজানকে ঘিরে বন্ধুত্ব, স্মৃতি আর ভালোবাসার এক অনন্য মিলনমেলায় পরিণত হলো ২০০৫ ব্যাচের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ২৯ রমজান সন্ধ্যায় রাজারহাট উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের এ আয়োজনে সবার উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে উষ্ণ ও আনন্দঘন এই মহুর্তটি। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হন এসএসসি ২০০৫ ব্যাচের সহপাঠীরা। ব্যস্ত জীবনের নানান ব্যস্ততা পেরিয়ে প্রিয় বন্ধুদের সঙ্গে এমন মিলনমেলা যেন ফিরিয়ে আনে স্কুল জীবনের সেই সোনালী দিনগুলোর স্মৃতি।

ইফতারের আগে দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন। পাশাপাশি প্রয়াত সহপাঠী ও শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনাও করেন তারা। আয়োজনে উপস্থিত বন্ধুরা জানান, এমন আয়োজন শুধু ইফতার নয়, বরং এটি বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি উপলক্ষ। অনেকেই বলেন, সময়ের ব্যবধানে আমরা যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু এই ধরনের আয়োজন আমাদের আবার এক সুতোয় গেঁথে দিয়েছে।”

ইফতার শেষে গল্প, আড্ডা আর স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। হাসি-আনন্দে ভরপুর এই আয়োজন যেন সবার মনে রেখে যায় এক টুকরো উজ্জ্বল স্মৃতি। আয়োজকরা জানান, এসএসসি ২০০৫ ব্যাচরে ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে, যাতে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং পারস্পরিক যোগাযোগ ও আন্তরিকতা আরো বৃদ্ধি পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর