ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর
দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেছেন।
শনিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এদিনে ১৯৭১ এবং ২৪ এ যারা শহীদ হয়েছেন শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করছি বলেও জানান তিনি। -খবর তোলপাড়।
এ ঈদে আল্লাহর কাছে প্রার্থণা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি- এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণ যে দেশ দেখতে চায়, সেই দেশ গড়তে কাজ করবে সরকার।
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারাক জানিয়ে বহুবছর পর দেশের মাটিতে ঈদ উৎসব পালন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তারেক রহমান। এ সময় প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা কামনাও করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের নাগরিক হিসেবে আল্লাহর কাছে দোয়া করি দেশের মানুষ যেভাবে নির্বিঘ্নে ঈদ উদযাপন করছে, আগামীতে আরও বেশি করে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে সক্ষম হয় সেই প্রত্যাশা করি।
তারেক রহমান বলেন, দেশের সকল শ্রেণিপেশার মানুষকে সঙ্গে নিয়ে ঈদ সেই প্রত্যাশা পূরণের প্রত্যয়। আল্লাহর কাছে রহমত প্রার্থনা করি সেই প্রত্যাশিত বাংলাদেশ যেন গড়ে তুলতে পারি। দেশবাসীর কাছে অনুরোধ থাকবে, তাদের সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ চালিয়ে যাবে। দলমত নির্বিশেষে সবাই ভালো থাকবেন।








Chief Editor-Dipali Rani Roy