সুপারি গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
পিএম সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে সুপারী গাছ থেকে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার(২২মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার পশ্চিম পাঠক আমবাড়ি গ্রামে।
বিষযটি রাজারাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ নিশ্চিত করেছেন।
ভূক্তভোগীর পরিবার জানান, রোববার সকালে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামের সুপারী বাগান ক্রেতা নুরজ্জামাল সুপারী পারার জন্য একই ইউনিয়নের চাকিরপশার পূর্ব পাঠক গ্রামের মৃত আইনুদ্দীনের ছেলে এনামূল হক(৪০)কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
একই ইউনিয়নের চাকিরপশার পশ্চিম পাঠক আমবাড়ি গ্রামের আব্দুল জব্বারের বাড়ির সুপারি বাগানের বিকাল ৩টার দিকে সুপারী পারার সময় গাছ থেকে পড়ে যায়। পরে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। মৃতের পরিবারে চলছে মোকের মাতম।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে ও মৃতের পরিবারের সাথে যোগাযোগ করেছেন। এ ঘটনায় রংপুর কোতোয়ালী থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে রাজারহাট থানার ওসি জানিয়েছে।









Chief Editor-Dipali Rani Roy