মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ

প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬


‎আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম:


‎কুড়িগ্রামে অনুষ্ঠিতব্য এসএসসি সমান পরিক্ষার্থীর কেন্দ্রের বাইরে অবস্থানরত গরমে অতিষ্ঠ অভিভাবকদের স্বস্তি দিতে ও অসুস্থতা এড়াতে সচেতনতামূলক ও মানবিক উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।প্রচন্ড গরমে পৌর শহরের চারটি শিক্ষা প্রতিষ্ঠান—কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়, কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয় ও কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে বসার চেয়ার, স্যালাইন, বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ করেছে।এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অভিভাবকসহ স্থানীয় মানুষজন।
‎মঙ্গলবার ২১ এপ্রিল সকালে কুড়িগ্রাম পৌর শহরের ৪ টি পরিক্ষা কেন্দ্রের অবস্থানরত অভিভাবকদের মাঝে এ কর্মসূচি পালন করা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম বিপুল, অর্ঘ্য দীপ সাহা (দপ্তর সম্পাদক), জেলা ছাত্রদলের সদস্য মোঃ নাঈম ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম হাসান হৃদয়, পলিটেকনিক ছাত্রদলের সভাপতি আব্দুর রহমান তন্ময়, সরকারি কলেজ ছাত্রদলের নেতা আরাফাত ইসলাম ও রাকিব হাসান, আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি জুলফিকার আলী এবং সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎এই উদ্যোগের মাধ্যমে পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতা থেকে রক্ষা পেতে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়। উপস্থিত অভিভাবকরাও এমন মানবিক কার্যক্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

‎অভিভাবক মিনারা বেগম বলেন, “আমার মেয়ে মাদ্রাসা থেকে পরীক্ষা দিচ্ছে। আজ প্রচণ্ড গরমে খুব চিন্তায় ছিলাম। ছাত্রদলের নেতাকর্মীরা পানি, স্যালাইন ও চকলেট দিচ্ছে—এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। তাদের সবাইকে ধন্যবাদ জানাই।”

‎জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ও আশরাফুল আলম বিপুল বলেন, “প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করা এবং অভিভাবকদের কিছুটা স্বস্তি দেওয়ার লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম। আগামীতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর