মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ধর্ষণের মতো অপরাধের কড়া শাস্তি চাইল দেব

প্রকাশের সময়: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

কলকাতা ফিরেই বাবার অসুস্থতার খবর, চলে যান হাসপাতালে। এরপর আর্টিস্ট ফোরামের ডাকা গণ অবস্থানে যোগ দেন দীপক অধিকারী দেব। সেখানেই ধর্ষণের মতো অপরাধের কড়া শাস্তি চাইলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ। তার মতে, যারা ধর্ষণ করবে তাদের একটাই শাস্তি সেটা হল ফাঁসি।

শনিবার ২৪ আগস্ট সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, যা হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা সবাই চাই, বাংলার প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চাই যে যারা ধর্ষক, যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের সবার ক্যাপিট্যাল পানিশমেন্ট দরকার। আজ থেকে নয়, দুই-আড়াই বছর আগে থেকে বলছি যে যতদিন না মানুষের মধ্যে ভয় হবে, যতদিন না মানুষ ভয় পাবে ততদিন এই ধর্ষণের ঘটনা ঘটতে থাকবে। আমাদের এখনই ধর্ষকদের ক্যাপিটাল পানিশমেন্ট দেয়া শুরু করতেই হবে।-খবর তোলপাড়।

আরজি করের ঘটনার পর প্রায় দুই সপ্তাহ কেটে গেছে। দেব জানান, এত বড় একটা আন্দোলন হচ্ছে। অপরাধীদের ভয় লাগছে না? আমরা কোন দেশে বাস করছি?

১৪ আগস্টের রাত দখলের কর্মসূচির প্রশংসা করে তিনি বলেন, স্বাধীনতার পর এত বড় এত সুন্দরভাবে একটা আন্দোলন দেখল ভারতবর্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর