মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপু‌রের থেতরাই ইউপি চেয়ারম‌্যা‌নের পদ শূন‌্য ঘোষণা

প্রকাশের সময়: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

আঞ্চলিক সংবাদদাতা,কু‌ড়িগ্রাম:

কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপ‌জেলার থেতরাই ইউপি চেয়ারম‌্যান আতাউর রহমান আতার পদ‌টি শূন‌্য ঘোষণা করা হ‌য়ে‌ছে। গত র‌বিবার (২২ সে‌প্টেম্বর) উপস‌চিব ড. মাসুরা বেগম স্বাক্ষ‌রিত এক প্রজ্ঞপ‌নে এ আদে‌শ দেওয়া হয়।

উপস‌চিব ড. মাসুরা বেগম স্বাক্ষ‌রিত ওই প্রজ্ঞপ‌নে উল্লেখ করা হয়, থেতরাই ইউপি চেয়ারম‌্যান আতাউর রহমানের বিরুদ্ধে টিসিবি, ভিজিডি, ট্রেড লাইসেন্স, এডিপি প্রকল্প, টিআর-কাবিটা, নদী ভাঙনে অর্থ প্রদানে অনিয়ম, ডিডব্লিউবি এর খাদ্যশসা প্রদানে অনিয়ম ও ২৪০ কেজি চাল আত্মসাৎ, ২০২২-২৩ অর্থবছরের কাবিটা প্রকল্পের থেতরাই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মা‌টি ভরাট না করে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়ে‌ছে।

এ ছাড়া ওই ইউনিয়ন পরিষদের নয় জন সদস্য ইউপি চেয়ারম‌্যা‌নের বিরু‌দ্ধে অনাস্থা আনেন।

প্রজ্ঞাপ‌নে আরো উল্লেখ করা হয়, থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ তদন্তে প্রমাণিত হওয়ায় এবং বিশেষ সভায় অনাস্থা প্রস্তাবটি ১১ জন সদস্যের ভোটে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯(১৩) ধারার বিধান অনুযায়ী সরকার কর্তৃক জনস্বার্থে অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় এক নম্বর থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আতাউর রহমানের পদটি একই আইনের ৩৫(১) (চ) ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হলো।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)‌মো. আতাউর রহমান ব‌লেন, পরবর্তী‌তে বি‌ধি মোতাবেক ব‌্যবস্থা‌ নেওয়া হ‌বে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর