মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে বাস চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রকাশের সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
Oplus_131072

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রাম শহরের পঁচার মসজিদ এলাকায় সড়ক দুর্ঘটনায় শামসুল ইসলাম (৩২) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় মোটর সাইকেলে থাকা নিহতের বড় ভাই কাশেম মিয়া (৪০) আহত হয়।

রোববার (১০ নভেম্বর) সকাল ৯টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলমারীগামী এস এন পরিবহনের নাইট কোচটি শহরের নাজিরা পচার মসজিদ এলাকায় আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটি সড়কের পাশে পড়ে থাকা একটি কলাগাছ এড়িয়ে যাওয়ার সময় বাসের নীচে চলে যায়। দুর্ঘটনায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। আহত হয় তার সঙ্গী বড় ভাই। এসময় সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় পরে পুলিশ এসে ঘাতক বাসটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু’পক্ষই বসে মীমাংসার চেষ্টা করছে বলে জানতে পেরেছি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর