বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

প্রকাশের সময়: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

সংবাদদাতা, শেরপুর:

পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন শেরপুরের নকলায়। এ সময় আহত হয়েছেন একই পরিবারের তিনজন। বুধবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় শেরপুর-ঢাকা মহাসড়কের পাইসকা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, নেত্রকোনার পূর্বধরা উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া এলাকার সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা এলাকার সুলতান মিয়ার মেয়ে সুবিনা আক্তার (২০) এবং ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার উত্তর শাহাপুর এলাকার আবুল কাশেমের ছেলে আলাল উদ্দিন (৩৫)।

আহতরা হলেন: নেত্রকোনার পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার তোফাজ্জল হোসেনের স্ত্রী উম্মে সালমা (৪০), তার ছেলে আদনান ছাবিত (৩) ও মেয়ে তোবা আক্তার (১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নকলার পাইস্কা বাইপাস মোড়ে ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি পিকআপভ্যান শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ময়মনসিংহ যাওয়ার পথে আরও দুজন মারা যান।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য আমাদের কাছে রয়েছে। আর আশঙ্কাজনক অবস্থায় কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর