মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বাবাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ছেলে

প্রকাশের সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

সংবাদদাতা, নীলফামারী:

নীলফামারীর ডোমারে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৩-এর এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) ওমর ফারুক। শনিবার (১৬ নভেম্বর) গাজীপুরের কোনাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিক ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের উত্তর ডাঙ্গাপাড়ার মৃত রবিউল ইসলাম সাবুলের ছেলে।

র‍্যাব জানায়, গত ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে আসামি আবু বক্কর সিদ্দিকের সঙ্গে তার বাবা রবিউলের খড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামি ক্ষিপ্ত হয়ে ঘর হতে ধারালো ছোরা এনে তার বাবাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যান। পরে চিকিৎসার জন্য তার স্ত্রী ও প্রতিবেশীরা ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে রবিউলের স্ত্রী মোছা. মরিয়ম বেগম বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১৩-এর এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) ওমর ফারুক বলেন, র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‍্যাব-১, সিপিএসসি, গাজীপুরের অভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ী থেকে ১৬ নভেম্বর রাতে আসামি আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর