বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

শ্রীবরদীতে নানার বাড়িতে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু

প্রকাশের সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

রমেশ সরকার শ্রীবরদী (শেরপুর):

শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে দুই জমজ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত শিশু রেজুয়ানা ও রিজভানা (১৮ মাস)। রাবিকুল ইসলাম রকির মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রেজুয়ানা ও রিজভানা দুই জমজ বোন মা’সহ নানা আব্দুর রহমানের বাড়িতে বসবাস করতো। বুধবার সকালে খেলাধুলার একপর্যায়ে সবার অজান্তে তারা বসত বাড়ির উত্তর পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুজির একপর্যায়ে তাদের মা পুকুর লাশ ভাসতে দেখে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দুই জমজ বোনকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। এঘটনায় ওই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ বলেন, এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর