মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপু‌রে ২ আ’লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

আঞ্চলিক সংবাদদাতা,কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় দুই আওয়ামী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার গুনাইগাছ ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গুনাইগাছ ইউনিয়ন শাখার যুব লীগের সভাপতি মৃত আব্দুল মজিদের ছেলে মির্জা মনিরুজ্জামান সাজু (৪৫), গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাঠাল বাড়ি এলাকার আব্দুল খালেকের ছেলে রোকনুজ্জামান খোকন (৪০)।

এ ছাড়া একই মামলায় গত বৃহস্পতিবার উপজেলার তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাদু (৫৭), উপজেলা যুবলীগের সদস্য রিয়াদ সরকার (২৮), দলদলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান (৩৫) ও উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সহ সভাপতি মারুফ হাসান মিলনকে (২৪) গ্রেপ্তার ক‌রা হয়।

জানা গেছে, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের তুলে নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, রড, হকিস্টিক দিয়ে গোবিন্দ জিউ মন্দিরের ভেতরে মারধর করা হয়। এ ঘটনায় গত ২১ ন‌ভেম্বর মোসা‌ব্বির হো‌সেন (২১) নামে এক শিক্ষার্থী বাদী হ‌য়ে উলিপুর থানায় মামলা করেন। গত বৃহস্পতিবার ও শুক্রবার অভিযান চালিয়ে তা‌দের গ্রেপ্তার করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিল্লুর রহমান বলেন, আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর