বিশ্বব্যাপী ‘পুষ্পা টু’র রেকর্ড
বক্স অফিসে ‘পুষ্পা টু’র ঝড় যেন থামছেই না। সিনেমা মুক্তির ৫ম দিনেও পুষ্পা জ্বরেই কাঁপছে গোটা ভারত। আল্লু অর্জুন, রাশমিকা মান্দান্না, ফাহাদ ফাসিলের এই ছবি সপ্তাহের শেষের দিকেও দারুণ ব্যবসা ধরে রেখেছে।
সুকুমার পরিচালিত ‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও কেড়ে নিয়েছে। ভেঙে দিয়েছে ‘ট্রিপল আর’, ‘বাহুবলী টু’ সিনেমার রেকর্ডও। বক্স অফিসে সিনেমাটির দাপুটে অভিযান এখনো চলমান।-বিনোদন তোলপাড়।
বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, মুক্তির পঞ্চম দিনে বিশ্বব্যাপী ‘পুষ্পা টু’ আয় করে ৮০ কোটি রুপি। গত পাঁচ দিনে শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৬৬০ কোটি রুপি। হিন্দি ভার্সনে যার আয় ২৯৯ কোটি রুপি। এখন পর্যন্ত আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’ বিশ্বব্যাপী আয় করেছে ৮২৫ কোটি রুপি।
বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, প্যান-ইন্ডিয়ার সিনেমার মধ্যে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ‘পুষ্পা টু’। শুধু ভারতে এটি আয় করে ১৫০ কোটি রুপি। এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ‘বাহুবলী টু’ (১১২ কোটি রুপি), ‘ট্রিপল আর’ (১১০ কোটি রুপি)।
ভারতে এ পর্যন্ত অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও এখন ‘পুষ্পা টু’ সিনেমার দখলে। এটি আয় করেছে ২৬০ কোটি রুপি। এ তকমা ‘ট্রিপল আর’ (২২২ কোটি রুপি) সিনেমার কব্জায় ছিল। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ‘বাহুবলি টু’ (২১৪ কোটি রুপি), ‘কল্কি’ (১৭০ কোটি রুপি)।
‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে।









Chief Editor-Dipali Rani Roy