মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে জুয়ার সরঞ্জামাদীসহ ৩ জুয়াড়ি গ্রেফতার

প্রকাশের সময়: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্রবার রাত ২টায় জুয়ার সরঞ্জামাদীসহ ৩জন জুয়াড়িকে গ্রেফতার করে কুড়িগ্রাাম জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খন্ডক্ষেত্র গ্রামের চাঁন্দের বাজারের রফিকুলের দোকানের সামনে শুক্রবার(২১ডিসেম্বর) রাতে একদল জয়াড়ি জুয়া খেলা বসায়। গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার এসআই বাবুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গেলে জুয়াড়িরা টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ উপজেলার মীরেরবাড়ি বালার দিঘীর পাড় এলাকার মৃত ছাদুরা মামুদের ছেলে জুয়াড়ি মিলন মিয়া(৩২), একই এলাকার মৃত আজগার আলীর ছেলে একরামুল হক(২৮) ও সোলায়মান আলীর ছেলে জামাল মিয়া(২৭) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এসময় জুয়া খেলার সরঞ্জামাদীসহ নগদ টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাজারহাট থানায় ১৮৬৭সালে জুয়া আইনের ৪ধারায় একটি মামলা দায়ের করা হয়। শনিবার (২১ডিসেম্বর) সকালে পুলিশ গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, মাদক এবং জুয়া যুবক ও জনসাধারণকে ধ্বংস করে দেয়। তাই রাজারহাট উপজেলায় মাদক ও জুয়া জিরো টলারেন্সে নিয়ে আসার চেষ্টা করছি। এ উপজেলায় মাদক এবং জুয়া খেলার সাথে জড়িতদের কোন আপোস নেই। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর