বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সংবাদদাতা, গাইবান্ধা:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বালতির পানিতে ডুবে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

শিশু আয়াত মিয়া রামডাকুয়া মহল্লার সাদিক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শিশু আয়াত মিয়া দুপুরে বাড়ির আঙিনায় খেলছিলেন। এসময় তার মা কাপড় পরিষ্কারের জন্য বালতিতে পানি ভরে রাখেন। খেলার একপর্যায়ে আঙিনায় রাখা পানি ভর্তি বালতিতে মাথা ঢুকিয়ে পানিতে পড়ে যায় শিশু আয়াত। কিছুক্ষণ পর শিশুটিকে বালতির পানিতে ভাসতে দেখেন তার মা। পরে পরিবারের লোকজন উদ্ধার করে শিশুটিকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে পড়ে আয়াত মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর