বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে দুটি প্রকল্পের সমাপ্তীকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের সময়: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামে ইন্ট্রিগ্রেটেড রিক্স ম্যানেজমেন্ট ও ডিজাস্টার রিক্স রিডাকশন প্রকল্পের সমাপ্তীকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত শেয়ারিং কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এসময় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শামসুল আলম, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, ডব্লিউএফপি’র হেড অফ ফিল্ড অফিসার (রংপুর) বিথীকা বিশ^াস, বেসরকারি সংস্থা এনডিপি’র ডেপুটি ডিরেক্টর কাজী মাসুদুজ্জামান, আরডিআরএস বাংলাদেশ’র ডিআরআর প্রকল্পের রিজিওনাল কোঅর্ডিনেটর তপন কুমার সাহা, এনডিপি আইআরএম প্রকল্পের মাঠ সমন্বয়কারী কামরুল আহসান, চিলমারী রানীগঞ্জ ইউনিয়নের উপকারভোগী শাহিনুর বেগম, সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সেলিনা বেগম প্রমুখ।

ডব্লিউএফপি’র আর্থিক সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা এনডিপি (ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) ও আরডিআরএস বাংলাদেশ’র বাস্তবায়নে কুড়িগ্রাম জেলার নাগেশ^রী, সদর, উলিপুর ও চিলমারী উপজেলার চরাঞ্চল বেষ্ঠিত এলাকায় ক্লাস্টার ভিত্তিক বাড়ীঘর ও সড়ক বন্যা সীমার উপরে উঁচুকরণের কার্যক্রম বাস্তবায়ন করে। চলতি ডিসেম্বর মাসে প্রকল্প দুটির কার্যক্রম শেষ হয়ে যাবে। বিগত দিনের কার্যক্রম সমূহের ইতিবাচক দিক নিয়ে সংগঠন দুটির যৌথ উদ্যোগে সমাপ্তীকরণ শেয়ারিং কর্মশালার আয়োজন করা হয়।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর