রাজারহাটে ঘড়িয়াডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিন জেলহাজতে
সংবাদদাতা, রাজারহাট(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানান, ওই ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন(৩৫)কে মঙ্গলবার(৩১ডিসেম্বর) সকালে রাজারহাট উপজেলা থেকে গ্রেফতার করে রাজারহাট থানায় নিয়ে আসে রাজারহাট থানা পুলিশ। সে ওই ইউনিয়নের কিশামত নাখেন্দা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে এবং উপ-সহকারি কৃষি কর্মকর্তা।
সরকারি চাকুরিকে উপেক্ষা করে রাজনৈতিক দলের নেতা বনে যায় আমিন। সে রাজনৈতিক প্রভাব বিস্তার করে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করতেন বলে এলাকার বেশকিছু ভূক্তভোগী অভিযোগ করেন। এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে।
থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, আমিন সরকারি চাকুরি করার পরও রাজনৈতিক নেতা হয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন। তার বিরুদ্ধে অনেকের অনেক অভিযোগ। গ্রেফতারের পর তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।









Chief Editor-Dipali Rani Roy