বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশে ভারতীয় গৃহবধু

প্রকাশের সময়: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫


সংবাদদাতা, ফুলবাড়ী(কুড়িগ্রাম):

প্রেমিকের টানে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন ভারতীয় এক গৃহবধূ। তবে অনুপ্রবেশের অভিযোগে রেশমা মন্ডল (২৮) নামের ওই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই নারী ছাড়াও আরও বাংলাদেশি দুই যুবককে আটক করে বিজিবি।

আটকরা হলেন- দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের দেবকুমার সাপুইয়ের ছেলে সৌরভ কুমার সাপুই (১৮) এবং সহযোগী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ আলী (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে ভারতের নাগরিক ও এক সন্তানের জননী রেশমা মন্ডলের সঙ্গে বাংলাদেশি তরুণ সৌরভ কুমার সাপুইয়ের ফেসবুকে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রোববার বিয়ের করার জন্য ভারতীয় গৃহবধূ পালিয়ে দালালদের মাধ্যমে বাংলাদেশে ঢুকে পড়েন। এ সময় বালাতাড়ী সীমান্তের আন্তর্জাতিক পিলার নং ৯৩৩ (সাব পিলার ১০ এর এস) এলাকা থেকে তাদের তিনজনকে আটক করে বিজিবি।

ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ বলেন, সন্ধ্যায় বিজিবি ভারতীয় এক নারী, এক যুবক ও তাদের সহযোগী এক বাংলাদেশিসহ তিনজনকে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর