বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
সিগারেটের দাম ১০০ টাকা করার প্রস্তাব বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম উলিপুরের তরঙ্গ

প্রকাশের সময়: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

আব্দুল মালেক :
মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশে ১১তম স্হান অর্জন করেছে কুড়িগ্রামের উলিপুরের তৌফিকুর রহমান তরঙ্গ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস মেডিকেল ভর্তি পরীক্ষায় এই অসামান্য কৃতিত্ব দেখিয়েছে থেতরাই ইউনিয়নের শান্তিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান সেলিম এবং গৃহিণী মোছাঃ নাজমিন আক্তার রিতার একমাত্র সন্তান তরঙ্গ।

নম্র ও ভদ্র স্বভাবের তরঙ্গ এর আগেও তার মেধার পরিচয় দিয়েছে। এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে সে ১৫ তম স্থান অর্জন করেছিল। তার এই ধারাবাহিক সাফল্যের জন্য এলাকাবাসী গর্বিত।

তরঙ্গের বাবা হাফিজুর রহমান সেলিম পেশায় একজন শিক্ষক হলেও তিনি একজন আদর্শবান অভিভাবক। ছেলের সাফল্যে তিনি আবেগাপ্লুত। তার মা মোছাঃ নাজমিন আক্তার রিতা বলেন, “ছোটবেলা থেকেই ছেলেকে আমরা মানবিক হতে শিখিয়েছি। তার বড় স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করা।”

তরঙ্গ জানায়, তার স্বপ্ন সেরা ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। “আমি চাই, আমার শিক্ষায় আর সেবায় সবাই উপকৃত হোক। দেশের প্রতিটি মানুষ চিকিৎসা পেতে যেন সহজে পারে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর