শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শোকার্ত:

পীরগঞ্জে পুলিশের সহযোগিতায় ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ২

প্রকাশের সময়: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫


সংবাদদাতা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):

শনিবার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকিরগঞ্জ এলাকা থেকে থানা পুলিশের সহযোগিতায় ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে। এসময় এলাকার শীর্ষ মাদক কারবারী ফয়জুল হক (গোয়াল) ও ফেরদৌস নামীয় ২ জন ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বিশেষ সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে এসআই রেজাউর, এসআই হামিদুল ও সঙ্গীয় ফোর্স উক্ত স্থানে অভিযান চালিয়ে ২৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা সহ ঐ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর