শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

শাবান মাসে রোজা রাখার গুরুত্ব

প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

মাওলানা মো: আমিনুল ইসলাম:

আরবি হিজরি সনের অষ্টম মাস হলো শাবান। ইসলামে মাসটির বিশেষ ফজিলত ও মর্যাদা রয়েছে। আল্লাহর রাসূল (সা.) রমজানপূর্ব এই মাসটিতে অন্য মাসের তুলনায় বেশি রোজা রাখতেন। এছাড়াও মাসটিতে অনেক ইবাদত করতেন তিনি। তবে নবিজি (সা.) শাবান মাসে প্রতিদিন রোজা রাখতেন না।

হজরত আয়েশা (রা.) বলেন, আমি আল্লাহর রাসূল (সা.)-কে রমজান ছাড়া অন্য কোনো মাসে প্রতিদিন রোজা রাখতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে বেশি নফল রোজা আর কোনো মাসে রাখতে দেখিনি। (সহিহ বুখারি: ১৯৬৯)

আবদুল্লাহ ইবনে আবি কায়স (রা.) বলেন, আল্লাহর রাসূলের (সা.) কাছে অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে নফল রোজা রাখা বেশি পছন্দনীয় ছিল। তিনি এ মাসে রোজা রেখে তা রমজানের সাথে যুক্ত করতেন। (সুনানে আবু দাউদ: ২১০১)

ওসামা ইবনে জায়েদ (রা.) বলেন, একদিন আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনাকে শাবান মাসে যত বেশি রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে তো দেখি না, এর রহস্য কী? উত্তরে তিনি বললেন, রজব ও রমজানের মাঝে এ মাস সম্বন্ধে মানুষ উদাসীন, এটা তো সেই মাস; যে মাসে বিশ্ব জাহানের প্রতিপালকের কাছে মানুষের আমলসমূহ পেশ করা হয়। তাই আমি পছন্দ করি যে, রোজা অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ করা হোক। (সুনানে নাসাঈ: ২৩৫৭)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর