শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বুড়াবুড়িহাটের সাড়ে ৩ কোটি টাকার খাস জমি উদ্ধার হরমুজ প্রণালীর বর্তমান প্রেক্ষাপট ও আমাদের করণীয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা জরুরি: নওগাঁ পুলিশ সুপার যুদ্ধবিরতির পর ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপ লেবানন, নিহত কমপক্ষে ২৫৪ আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন করে ভোট বর্জন অফিস মিটিংয়ে পছন্দের চেয়ার কোনটি? উত্তরই বলে দেবে কেমন হবে আপনার ব্যক্তিত্ব ভেড়ামারার বাহিরচরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভেড়ামারায় হতদরিদ্রদের মাঝে ঢেউ টিন, চেক ও স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ প্রথমবার মতো পিয়াজের বীজ উৎপাদনে কৃষকের সাফল্য, খুলতে পারে নতুন দিগন্ত
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ধর্ম-বর্ণ ভুলে একসঙ্গে দেশ গড়ার আহ্বান বাংলাদেশের প্রধানমন্ত্রীর

প্রকাশের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সব ধর্মের মানুষকে সমানভাবে দেখার নীতি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।-খবর তোলপাড়।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি এবং একইভাবে ভালোবাসি। ধর্ম যার যার, দেশটা সবার।” তিনি আরও আহ্বান জানান, “আসুন, সবাই মিলে যার যার অবস্থান থেকে কাজ করে একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলি।”

ইস্টার উপলক্ষে ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশ-এর সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন সরকারপ্রধান।

মতবিনিময়কালে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “একসময় বলা হতো অন্য ধর্মের মানুষ বিএনপিকে ভোট দেয় না। এবারের নির্বাচনে তা ভুল প্রমাণিত হয়েছে। সব ধর্মের মানুষই আমাদের ভোট দিয়েছে।”

বিগত সরকারের সময় দেশের অর্থনীতি ও বিভিন্ন খাতের অবস্থা নিয়েও সমালোচনা করেন তিনি। তার ভাষায়, দায়িত্ব নেওয়ার সময় পরিস্থিতি ছিল “যুদ্ধবিধ্বস্ত দেশের মতো।” একই সঙ্গে ইসরাইল-ইরান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের প্রচেষ্টার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির প্রশংসা করেন। ফ্যামিলি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য ভাতা চালুর বিষয়গুলো উল্লেখ করেন তারা। পাশাপাশি জাতীয় সংসদের সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব এবং ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানান।

প্রধানমন্ত্রী এসব দাবি বিবেচনার আশ্বাস দেন। পরে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে তাকে ইস্টার উপলক্ষে স্মারক উপহার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর