বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘গ্রীল কেটে’ বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন আটকের পর মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ সেনা সদস্যদের প্রত্যাহার কুড়িগ্রামে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে পিএনএস ওয়াশ বিপি’র আলোচনা কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত ‘কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে দুধকুমর নদের বাঁধ কেটে বালু বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার, নিরব প্রশাসন সংবাদ সম্মেলনে ২আওয়ামী লীগ নেতার পদত্যাগ রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের পরলোকগমন, বিভিন্ন মহলের শোক নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার
শোকার্ত:

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ: আরও ২ মুসল্লির মৃত্যু

প্রকাশের সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় ধাপে চারজনের মৃত্যু হলো।বুধবার শুরায়ী নেজামের (জুবায়ের অনুসারী) ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টায় সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার সাহাবাজপুর গ্রামের বাসিন্দা সুজাবত আলী সরকার (৭৫) মারা যান। আর রাত ২টায় জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রায়কালী গ্রামের সামসুল আলম (৬৩) মৃত্যুবরণ করেন।-খবর তোলপাড়।

বাদ ফজর ইজতেমা ময়দানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে বলেও জানান মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

এর আগে গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার গয়লাকান্দি গ্রামের আমির শেখ (৬০) ও নরসিংদী জেলার মাদবদী থানার রংপুর গ্রামের সাইফুল ইসলাম (৬০) মারা যান।

উল্লেখ্য, আজ বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত। এর পর আট দিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। মাওলনা সাদ অনুসারীদের আয়োজনে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হবে ১৬ ফেব্রুয়ারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর