বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, প্রাথমিক যাবে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার দাখিল পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী মিতুর প্রতি বঞ্চনা সিগারেটের দাম ১০০ টাকা করার প্রস্তাব বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ফুলবাড়ীতে এক বছরে ৬৮ লাখ টাকার গাঁজা-ফেন্সিডিলসহ গ্রেফতার ১৩৯ জন

প্রকাশের সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে গত এক বছরে ৬৮ লাখ টাকার গাঁজা-ফেনসিডিলসহ ১৩৯ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ১২৬ টি মাদক মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ।

ফুলবাড়ী থানা সুত্রে জানা গেছে, ৩৬ কিলোমিটার সীমান্ত বেষ্টিত উপজেলা জুড়ে মাদক কারবারিরা বিভিন্ন কায়দায় মাদক পাচার করে আসছিল। সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ সদস্যরা দিনরাত পরিশ্রম করে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় গত ২০২৪ সালের ১ লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ২৮১ কেজি ৭০ গ্রাম গাঁজা, ১ হাজার ৩৬৬ পিস ফেন্সিডিল, ৩ হাজার ৪৫৯ পিস ইয়াবা, ২৮ বোতল মদ, ১ হাজার ৪৬৩ পিস স্কাপ সিরাপ, ১১ গ্রাম হেরোইন ও ৯৯ পিস ট্যাপেন্টাডল জব্দ করে। এ সময় ১৩৯ জন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করে ১২৬ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, প্রতিদিনই আমাদের মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে ও চলবে। তবে স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজের সচেতন মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর