শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শোকার্ত:

উলিপুরে ওলামা লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও. মো. শফিকুর রহমান গ্রেপ্তার

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_131072

আব্দুল মালেক:
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলা আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক, উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার সম্মিলিত কমিটির সাধারণ সম্পাদক, উলিপুর বহুমুখী আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. মো. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শফিকুর রহমান উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর, ২৪ইং মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ‌্যমে জেলহাজ‌তে পাঠানো হয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর