বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধে ভয়াবহ জ্বালানী সংকট : কুড়িগ্রামেই পরিবেশ বান্ধব জ্বালানীর অপার সম্ভাবনা! রাজারহাটে জুয়ার আসরে পুলিশী অভিযানে গ্রেফতার ৫, জুয়ার সরঞ্জামাদী উদ্ধার রাজারহাটে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জ্বালানি তেল শূন্য কুড়িগ্রাম: পাম্প রক্ষায় বাঁশের বেড়া, বন্ধ দুই ফিলিং স্টেশন, ভোগান্তিতে কৃষক ও চালক বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ, প্রেমিক গ্রেফতার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা ঢাকাসহ সারা বাংলাদেশে তেলের তীব্র সংকট, পাম্পে দীর্ঘ সারি কুমিল্লা থেকে কুড়িগ্রামে এসে বিয়ের দাবিতে সন্তানদের নিয়ে দুই স্ত্রীর বৈবাহিক স্বীকৃতি ও ভরণপোষণের দাবি কুড়িগ্রাম খোলাবাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, পুলিশের অভিযান কাঁঠালবাড়ি-বাংটুরঘাটে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

২০৩৪ সৌদি বিশ্বকাপে চলবে না কোনো মদ্যপান

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

সৌদি আরবে ২০৩৪ সালে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। ৪৮ দলের সেই বিশ্বকাপের ম্যাচগুলো হবে দেশটির পাঁচ শহরের ১৫টি স্টেডিয়ামে। ফলে বিশ্বের নানা জায়গা থেকে বিশ্বকাপ উপভোগ করতে আসবে বিভিন্ন সংস্কৃতির মানুষ। নানান সংস্কৃতির মানুষ এক হওয়ার ফলে সাধারণত মদ্যপান দেখা যায় সবখানেই। তবে সৌদি শ্রেফ জানিয়েছে, বিশ্বকাপে চলাকালে চলবে না কোনো মদ্যপান।-খবর তোলপাড়।

যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত যুবরাজ খালিদ বিন বন্দর আল সৌদ জানিয়েছেন, ২০৩৪ সালের বিশ্বকাপে অংশগ্রহণকারী ভক্তদের মদ্যপান করতে দেয়া হবে না। বলেছেন, ‘মদ্যপান ছাড়াও প্রচুর মজা করা যায়। এটি শতভাগ প্রয়োজনীয় নয়, আপনি যদি চলে যাওয়ার পরে মদ্যপান করতে চান তবে আপনাকে স্বাগত। তবে এই মুহূর্তে আমাদের কাছে মদ্যপান নেই।’

বিশ্বকাপ উপভোগ করতে আসা দর্শককে সৌদি আরবের সংস্কৃতিকে সম্মান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রত্যেক দেশের নিজস্ব সংস্কৃতি আছে। আমাদের সংস্কৃতি সীমানার মধ্যে থেকেই তাদের আপ্যায়ন করতে পেরে আমরাও খুশি থাকব। কিন্তু আমাদের সংস্কৃতি অন্যকারো জন্য পরিবর্তন করতে চাই না।’

সমকামী ভক্তরা বিশ্বকাপে নিরাপদ প্রসঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত যুবরাজ খালিদ বলেন, ‘সৌদিতে আমরা সবাইকে স্বাগত জানাব। এটি কোনো সৌদি অনুষ্ঠান নয়, এটি একটি বিশ্ব অনুষ্ঠান। যারা আসতে চান তাদের আমরা স্বাগত জানাব।’

প্রসঙ্গত, দীর্ঘসময় ধরেই সৌদি আরবে মদ কেনা-বেচা নিষিদ্ধ। মদ্যপানের বিরুদ্ধে দেশটিতে রয়েছে কঠোর আইন। সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি মদ্যপান করে ধরা পড়লে তাকে বেত্রাঘাত করাসহ কারাদণ্ড বা আর্থিক জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর