বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, প্রাথমিক যাবে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার দাখিল পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী মিতুর প্রতি বঞ্চনা সিগারেটের দাম ১০০ টাকা করার প্রস্তাব বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পীরগঞ্জে চাঁদা বন্ধের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশের সময়: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

সংবাদদাতা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):

বুধবার সকাল ১১টায় পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় চাঁদা বন্ধের দাবীতে শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। পৌর শহরের পূর্ব চৌরাস্তা মোড়ে ব্যাটারী চালিত রিক্সা ভ্যান, সিএনজি, পাগলু ও অটোচার্জার গাড়ির ৩শতাধিক শ্রমিক বিক্ষোভে অংশ নেয়। পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা থেকে ঠাকুরগাঁও, বীরগঞ্জ, দিনাজপুর, রাণীশংকৈল উপজেলায় যাতায়াত করা ওই সব গাড়ির চালকদের কাছ থেকে এলাকার কিছু প্রভাবশালী লোকজন নিয়মিত ও বাধ্যতামূলক চাঁদা আদায় করতো।

চাঁদা না দিলে, শ্রমিকদের রাস্তায় গাড়ি চালাতে দিবে না, গাড়ির চাবি ছিনিয়ে নেওয়া ও বিভিন্ন সময় চালকদেরকে শারীরিক ভাবে নির্যাতন করতো বলে শ্রমিকরা জানায়। এর প্রতিবাদে সিপিবি পার্টির ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আবু সায়েম শ্রমিকদের পক্ষে নেতৃত্ব দেন। মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যে থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জরুরী ভাবে আন্দোলনরত শ্রমিকদের নিয়ে থানায় বৈঠক করেন। চাঁদাবাজি বন্ধ করা সহ শ্রমিকদের সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেওয়ায় শ্রমিকরা শান্ত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর