বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘গ্রীল কেটে’ বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন আটকের পর মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ সেনা সদস্যদের প্রত্যাহার কুড়িগ্রামে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে পিএনএস ওয়াশ বিপি’র আলোচনা কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত ‘কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে দুধকুমর নদের বাঁধ কেটে বালু বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার, নিরব প্রশাসন সংবাদ সম্মেলনে ২আওয়ামী লীগ নেতার পদত্যাগ রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের পরলোকগমন, বিভিন্ন মহলের শোক নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার
শোকার্ত:

রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশের সময়: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে বৃহস্পতিবার রাত ১২ টা ১মিনিটে প্রথম প্রহরে রাজারহাট উপজেলা পরিষদ শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ রাজারহাট উপজেলা প্রশাসন, রাজারহাট থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা সাব-রেজিষ্টার অফিস, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, আনসার ভিডিপি, সিভিল ডিফেন্স, প্রেসক্লাব রাজারহাটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

এসময় শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ১মিনিট নিরবতা পালন করে দোয়া অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমানের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার মো. মশিউর রহমানের সঞ্চালনায় মাতুভাষার তাৎপর্য নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান, থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কফিল উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস, বিশিষ্ট কথা সাহিত্যিক সরকার অরুন যদু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব ও আনিছুর রহমান লিটন। শেষে পুরস্কার বিতরণী ও শিল্পকলা একাডেমীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর