বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, প্রাথমিক যাবে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার দাখিল পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী মিতুর প্রতি বঞ্চনা সিগারেটের দাম ১০০ টাকা করার প্রস্তাব বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ভুট্টাখেতে মিলল হাতবিহীন ও মুখ ঝলসানো নারীর মরদেহ

প্রকাশের সময়: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

রংপুরের বদরগঞ্জ উপজেলার একটি ভুট্টাখেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর মুখটি ঝলসে গেছে এবং তার বাঁ হাতটি বিচ্ছিন্ন অবস্থায় ছিল।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দামোদরপুর ইউনিয়নের কালীরঘাট ব্রাহ্মণপাড়া গ্রামের একটি ভুট্টাখেত থেকে অজ্ঞাত এ মরদেহটি উদ্ধার হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, গতকাল রাতের কোনো এক সময় ওই নারীকে হত্যা করে কেরোসিন বা দাহ্য পদার্থের মাধ্যমে আগুন দিয়ে মুখ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরে হয়তো মরদেহ ভুট্টাখেতে ফেলে রেখে যায় তারা। রাতে ওই মরদেহের শরীর থেকে বাম হাতটি ছিঁড়ে নিয়ে গেছে শিয়াল। আজ শুক্রবার সকালে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় গ্রামের লোকজন। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই নারীকে হত্যা করে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। নিহতের মুখমণ্ডলে ও শরীরের আগুনে পোড়ানোর ক্ষতচিহ্ন রয়েছে।-সম্পাদনায় রংপুর বার্তা সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর