শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

রাজারহাটে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন

প্রকাশের সময়: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

‘আসুন আমরা সবাই মিলে সুস্থ সংষ্কৃতি বিকশিত করি, বই পড়ি, নিজেকে আলোকিত করি’- এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের রাজারহাটে সপ্তাহ ব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ফেব্রুয়ারি) বিকালে রাজারহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসা চত্বরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান ফিতা কেটে বই মেলার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান, থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কফিল উদ্দিন, ওই প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হক্কানী, অধ্যক্ষ মুহাঃ আব্দুল হাই, সুরধ্বনী শিল্প গোষ্ঠীর পরিচালক আনিছুর রহমান লিটন, ইউপি সদস্য সহিদুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল মিজান মাহিন প্রমূখ। সুরধ্বনী শিল্প গোষ্ঠী রাজারহাট নামের একটি সংগঠন এ মেলার আয়োজন করেন। মেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলায় ১৫টি স্টল রয়েছে। এবারেই প্রথম এ বইমেলায় কিছুটা নতুনত্ব নিয়ে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর