বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
‘গ্রীল কেটে’ বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন আটকের পর মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ সেনা সদস্যদের প্রত্যাহার কুড়িগ্রামে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে পিএনএস ওয়াশ বিপি’র আলোচনা কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত ‘কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে দুধকুমর নদের বাঁধ কেটে বালু বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার, নিরব প্রশাসন সংবাদ সম্মেলনে ২আওয়ামী লীগ নেতার পদত্যাগ রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের পরলোকগমন, বিভিন্ন মহলের শোক নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার
শোকার্ত:

রাজারহাটে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ২মাদক কারবারি আটক

প্রকাশের সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুযারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন।
এর আগে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর যৌথ অভিযানে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ের খিতাবখাঁ থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা নামাপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আশরাফুল আলম (৩৭) ও একই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৯)।

পুলিশ জানায়, আটকরা নিজ বাড়িতে মাদক সেবন করতে ছিল। পরে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছে বিভিন্ন রঙের ১৫টি ইয়াবা, প্রায় ২ কেজি গাঁজাসহ মাদক সেবনের ফয়েল পেপার ও লাইটার পাওয়া যায়। পরে আটককৃত দুজনকে রাজারহাট থানায় সোপর্দ করা হয়।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রোববার(২৩ ফেব্রুয়ারী) সকালে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর