শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা” উলিপুরে নাগরিক দায়িত্ব, কর্তব্য ও করণীয় বিষয়ে আলোচনা সভা
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৬

প্রকাশের সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। দুর্ঘটনার একটি নগরীর লালবাগ এলাকায় অপরটি নব্দীগঞ্জ এলাকায়।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, রবিবার বিকেলে রংপুর নগরীর লালবাগ এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মনিরুল ইসলাম জীবন (২২) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহত জীবন কুড়িগ্রাম জেলার উলিপুরের আসর আলীর ছেলে। এ সময় গুরুতর আহত মামুনুর রশীদকে (৪৫) উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামনুর রশীদ নগরীর মাহিগঞ্জের রফিকুল বসুনিয়ার ছেলে।

মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, নিহতদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এদিকে রবিবার বরিশাল চরমোনাই পীরের মাহফিল থেকে লালমনিরহাটের দিকে ফিরছিল যাত্রীবাহি বাস রোজিনা পরিবহন। সকাল ৮টার দিকে বাসটি নগরীর ২৯নং ওয়ার্ডের কলাবাড়ি আনোয়ারুল উলুম কুরআন একাডেমির সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ভুট্টাক্ষেতে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে লালমনিরহাট আদিমারী পাগলারচর এলাকার ফজলার রহমানের ছেলে মোহাম্মদ আলী নিহত হন। এ ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাহিগঞ্জ থানার এসআই সুলতান মিয়া বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর থেকে গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।-সম্পাদনায় রংপুর বার্তা সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর