শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

জোট ছাড়াই এনসিপি, প্রার্থী দিবে ৩০০ আসনে

প্রকাশের সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোটে যাবে না। এককভাবে ৩০০ আসনে এনসিপির প্রার্থী দেওয়ার সক্ষমতা আছে বলে মনে করেন দলটির নেতারা।

বুধবার (৫ মার্চ) দেশের একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকালে এসব তথ্য জানিয়েছেন এনসিপির নেতারা। এছাড়াও নিবন্ধন পেতে ঈদের পর আবেদন করা হবে বলেও জানিয়েছেন তারা। -খবর তোলপাড়।

দলের নেতারা জানিয়েছেন, দলের নিবন্ধন পেতে ঈদের পর নির্বাচন কমিশনে আবেদন করা হবে। আর দলীয় প্রতীক এখনো চূড়ান্ত হয়নি এনসিপির। সবার সঙ্গে পরামর্শ করে দলীয় ফোরামে আলোচনার পর দলের প্রতীক নির্ধারণ করা হবে।

তবে ছোট দলগুলোর সুযোগ থাকবে এনসিপির সঙ্গে জোট গঠনের আলোচনার। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, ঈদের পর দলের নিবন্ধনের জন্য আবেদন করবেন তারা।

দলের আরেক নেতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘তরুণদের নেতৃত্বে গঠিত দলটির ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে, আর সে লক্ষ্যেই আমরা কাজ করছি। জাতীয় নির্বাচনের আগে সারা দেশে দলীয় কার্যক্রম বৃদ্ধিই আমাদের অন্যতম লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর