হাতকড়াসহ পলাতক ধর্ষণ মামলার আসামি রাজু গ্রেপ্তার
আঞ্চলিক সংবাদদাতা, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রৌমারীতে ধর্ষণ মামলার আসামিকে ধরতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) ওপর হামলা করে হাতকড়াসহ পলাতক আসামী শাহনেওয়াজ আবির রাজুকে গ্রেপ্তার করেছে র্যাব। অবশেষে ৯দিন পর মঙ্গবার দুপুর ২টার দিকে ঢাকা দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার সকালে তাকে রৌমারী থানায় নিয়ে আসা হয়।
হাতকড়াসহ পালানো আসামি শাহনেওয়াজ আবির রাজু (৩০) উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী এলাকার আলী আজগরের ছেলে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালায় র্যাব-১। তাদের সহায়তায় তথ্যপ্রযুক্তির মাধ্যেমে পলাতক আসামী রাজুকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, তার বিরুদ্ধে ধর্ষণ, মাদক ও পুলিশ সদস্যকে আহত করার মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসা শেষে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।
এরআগে আসামি শাহনেওয়াজ আবির রাজুর বিরুদ্ধে গত ১৭ ফেব্রুয়ারি স্থানীয় এক প্রতিবন্ধী স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর গ্রামবাসীর তোপের মুখে অভিযুক্ত রাজু পরিবারসহ তার নিজ এলাকা ছেড়ে ধনারচর চরেরগ্রাম এলাকায় তার খালা ও সাবেক মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তারের বাড়িতে আশ্রয় নেয়। পরে পুলিশে অভিযোগ দেন ভুক্তভোগী স্কুলশিক্ষার্থীর পরিবার। ধর্ষণ, মাদক ব্যবসা ও অস্ত্র প্রদর্শন করে স্থানীয়দের ভীতি প্রদর্শনের অভিযোগে রাজুকে গ্রেপ্তার করতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এসআই আউয়াল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল সাবেক মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তারের বাড়িতে অভিযানে যায়। তল্লাশি চালিয়ে কয়েক পিস ইয়াবাসহ রাজুকে আটক করে হাতকড়া পড়ায় পুলিশ। এ সময় রাজু ও তার মা এবং খালাতো বোন ( শিরিনার মেয়ে) পুলিশের ওপর হামলা করে। এসআই আউয়ালের হাতে কামড় দেয় ও তার অন্ডকোষে আঘাত করে। সুযোগ পেয়ে হাতকড়াসহ পালিয়ে যায় রাজু। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসআই আউয়ালকে উদ্ধার করে









Chief Editor-Dipali Rani Roy