সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার ফেনীর দাগনভূঞায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত নড়াইলে অভিযান চলাকালে নদীতে অবৈধ জাল জব্দ করে বিনষ্ট রাজারহাটে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নেয়ায় জিএমবি ইটভাটার মালিকের ৪লাখ টাকা জরিমানা আদায় রংপুর রিজিয়নে সীমান্ত নিরাপত্তায় বিজিবির সাফল্য সাড়ে ৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কুড়িগ্রামে তিন সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক রৌমারী সীমান্তে গুলির পর এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ ‘লাগামহীন’ আগ্নেয়াস্ত্র, কথায় কথায় গুলি, আতঙ্কে নেতা-কর্মী
শোকার্ত:

সৌদি আরবের মক্কায় ‘পবিত্র কোরআন জাদুঘর’ উদ্বোধন

প্রকাশের সময়: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

মুসলিমদের জন্য এক দারুণ খবর দিলো সৌদি আরব সরকার। মক্কায় তারা উদ্বোধন করেছেন ‘পবিত্র কুরআন জাদুঘর’। মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজ এ জাদুঘর উদ্বোধন করেন। এটি হায়রা সাংস্কৃতিক জেলার একটি প্রধান আকর্ষণ; যা মক্কার বাসিন্দা এবং দর্শনার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ডিজাইন করা হয়েছে।-খবর তোলপাড়।

মক্কা ও পবিত্র জায়গাগুলোর জন্য রয়েল কমিশনের তত্ত্বাবধান এবং সহায়তায় নির্মাণ করা হয়েছে এই কুরআন জাদুঘরটি। এটি মুসলমানদের জন্য নির্দেশনার প্রাথমিক উৎস হিসেবে পবিত্র কুরআনের তাৎপর্য তুলে ধরার ক্ষেত্রে জ্ঞানকে আধুনিক প্রযুক্তির সঙ্গে মিশ্রণ ঘটাবে।

দুর্লভ পাণ্ডুলিপি, পবিত্র কুরআনের ঐতিহাসিক কপি ও নানা সময়ে কুরআনের সংরক্ষণের ইন্টারেক্টিভ ভিজ্যুয়াল প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন দর্শনার্থীরা।

প্রদর্শনীতে থাকা নিদর্শনগুলোর মধ্যে উসমান বিন আফফানের কুরআন পাণ্ডুলিপির একটি আলোকচিত্রিত কপি ও কুরআনের আয়াতের বেশ কয়েকটি প্রাচীন পাথরের শিলালিপি রয়েছে।

প্রকল্পটিতে সৌদি কফি জাদুঘর, সাংস্কৃতিক গ্রন্থাগার ও হায়রা পার্কও অন্তর্ভুক্ত আছে। চলমান রমজানজুড়ে পবিত্র কুরআন জাদুঘরটি খোলা থাকবে।

সূত্র: গালফ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর